• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

মেঘনায় দ্বাদশ সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক দল নেতা নৌকার প্রচারণা ক্যাম্পে

নিজস্ব সংবাদ দাতা / ৩৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

 

মেঘনা প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় এবং ভোট বর্জনের ডাক দেয়। কুমিল্লা -১ (হোমনা -মেঘনা) আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরির নির্বাচনী প্রচারণা ক্যাম্প করে মেঘনা উপজেলার লক্ষনখোলা বাজারে। সেই প্রচারণা ক্যাম্পে রাধানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, রাধানগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাখাওয়াত হোসেন বসে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। প্রকাশিত ছবি নিয়ে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শুরু হয় নানা গুঞ্জন। এ বিষয়ে শাখাওয়াত হোসেন মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমাদের চেয়ারম্যান মজিবুর রহমান গ্রামের সকল লোকজনকে ডাকায় ক্যাম্পে তাদের সাথে আমিও গিয়েছি। এদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিল মাহমুদ বলেন দলের নির্দেশনা অনুযায়ী আমরা ভোট বর্জন করেছি, জনগণ যেন ভোট কেন্দ্রে না যায় সে ভুমিকা রেখেছি সে ক্ষেত্রে শাখাওয়াত মেম্বার যদি গিয়ে থাকে আমার আহবায়ক সহ দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন