• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় করা দুই অভিযোগ প্রত্যাহার

নিজস্ব সংবাদ দাতা / ২৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পৃথক দুটি অভিযোগ করা হয় । অভিযোগ দুটি উভয় গ্রুপের সমঝোতার ভিত্তিতে প্রত্যাহার  করা হয়েছে। বিষয়টি বিন্দুবাংলা টিভিকে নিশ্চিত করেছেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জলিল। ওসি বলেন অভিযোগ দুটি উভয় গ্রুপের মধ্যে সমঝোতা হয়েছে মর্মে আমাকে জানায় ফলে স্থগিত করা হয়েছে।  এ বিষয়ে এক গ্রুপের বাদী আশরাফুল হক কুসুম বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছে আবার এই মামলায় নির্যাতিত হবে এই ভেবে মামলা না করে অভিযোগ প্রত্যাহার করেছি। অপরদিকে অন্য একটি অভিযোগের বাদী সংঘর্ষে আহত মোসলেমকে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।উল্লেখ্য গত ১ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী মানববন্ধনের ডাক দেন অন্যদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক(কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া গ্রুপ পালটা কর্মসূচি দিলে উভয় গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় থানায় দুটি পৃথক অভিযোগে প্রায় দুইশত নেতাকর্মীর নামীয় ও অজ্ঞাত শতাধিককে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন