• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

নাফনদী থেকে অপহৃত ৫ জেলেকে ফেরত দিল আরকান আর্মি

নিজস্ব সংবাদ দাতা / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

কক্সবাজারের টেকনাফ নাফনদীতে মাছ ধরার সময় অপহরণের শিকার পাঁচ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। আজ বুধবার টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।সূত্র – আজকের পত্রিকা

জেলেরা হলেন–টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়া উপজেলার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

এর আগে গত সোমবার ওই পাঁচ জেলে নৌকা করে নাফনদীতে মাছ শিকারের সময় মিয়ানমারের রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সদস্যরা তাদের তুলে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার জানাজানি হওয়ার পর বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়। এরপর বিজিবি তাদের ফেরত আনতে তৎপরতা শুরু করে।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘বিষয়টি জানার পর মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে রাখাইনের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হয়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশি পাঁচ জেলেকে ফেরত দিতে সম্মত হয়।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন