• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

জুলাই বিপ্লবে নিহত শাবিপ্রবির রুদ্র সেনের পরিবারকে ৩ লাখ টাকার চেক প্রদান 

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

 

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সেনের পরিবারকে দুর্গাপূজা উপলক্ষে পোশাক এবং তিন লাখ টাকার চেক প্রদান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

 

আজ শনিবার রুদ্র সেনের পরিবারের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাচার্যের পিএস ড. সালাহউদ্দিন এবং ডেপুটি রেজিস্ট্রার ইউনুছ আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।

 

রুদ্র সেনের পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবারকে দুর্গাপূজা উপলক্ষে পোশাক এবং তিন লাখ টাকার চেক প্রদান করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী রুদ্র সেনের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোনো কিছু করার আশ্বাস দেন এবং পরিবারের সদস্যদেরকে ক্যাম্পাসে আসার আহ্বান জানান।

 

উল্লেখ্য, রুদ্র সেন শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি দিনাজপুর সদর উপজেলার সুবীর সেন ও শিখা বণিক দম্পতির ছেলে। বড় বোন সুস্মিতা সেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয় গত ১৮ জুলাই। এদিন পুলিশের ধাওয়া খেয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে খাল পার হতে গিয়ে ডুবে প্রাণ হারান তিনি


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন