• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

৫৩ বছরের বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তন চাইঃ নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

নাইম সিকদার :

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা গত ৫৩ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের প্রতি বিচারহীনতার সংস্কৃতি দেখেছি। আমরা সেই সংস্কৃতির পরিবর্তন করতে চাই।’

 

আজ শনিবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শেষে ঢাকায় ফেরার পথে নীলফামারীর সৈয়দপুরে পূজামন্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

 

নাহিদ ইসলাম বলেন,   ‘ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টদের বিদায়ের পর পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে। অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সেই সব ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। আমরা মনে করি, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।’

 

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন