• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

স্টেশন পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চাইলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

 

স্টেশনগুলো পরিচ্ছন্ন রাখতে যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম। আজ বুধবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনের সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সবার প্রতি এ আহ্বান জানান।

 

 

তিনি বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন পশ্চিমাঞ্চলের একটি মডেল স্টেশন। স্টেশনটিকে সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

 

 

এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন