• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

কর্মীদের লভ্যাংশ আত্মসাতের মামলা বাতিলে আপিল করার অনুমতি পেলেন ড. ইউনূ

নিজস্ব সংবাদ দাতা / ২২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে করা মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের করা লিভ টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ড. মুহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

 

 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।

 

 

এর আগে গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশ আত্মসাতের মামলা বাতিল চেয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ সাতজনের আবেদন গত ২৪ জুলাই খারিজ করে দেন হাইকোর্ট। সেই সঙ্গে বিচারিক আদালতকে আগামী এক বছরের মধ্যে বিচার শেষ করতে নির্দেশ দেওয়া হয়।

 

 

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় অভিযোগ গঠন চ্যালেঞ্জ ও মামলাটি বাতিল চেয়ে চলতি বছরের ৮ জুলাই হাইকোর্টে আবেদন করেছিলেন ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের সাত শীর্ষ কর্মকর্তা। ড. ইউনূস ছাড়া বাকি আবেদনকারীরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, সাবেক এমডি আশরাফুল হাসান, পরিচালক নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

 

ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে গত ১২ জুন ওই মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে মামলাটি করে দুদক। এ মামলায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন