• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির ৪ মামলা হাইকোর্টে বাতিল

নিজস্ব সংবাদ দাতা / ২৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা পৃথক চার মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন।

তারেক রহমানের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রায়ের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, মামলা বাতিলের আবেদনে হাইকোর্ট রুল জারি করেছিলেন। এখন রুল মঞ্জুর করে চারটি মামলার কার্যক্রম বাতিল করেছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় তিনটি এবং ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন