• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

মেঘনায় জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

 

 

কুমিল্লা(মেঘনা)প্রতিনিধিঃ

“সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (২নভেম্বর) দিবসটির কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।

সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে মেঘনা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে উপজেলা সমবায় অফিসার দেবেশ কুমার সিংয়ের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা রুমা পারভীন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মতিয়ার রহমান, উপজেলা সেন্ট্রাল কো-অপারেটিভ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি সৈয়দ আব্দুল মতিন,
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মোবারক হোসেনসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন