ঢাকা   ০৮:০৮:৩৭ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রা ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ‘মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে’ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প-শি-পুতিন খাদ্যশস্যের ঘাটতি নেই, কৃতিত্ব কৃষক-কৃষিবিজ্ঞানীদের: রাষ্ট্রপতি দেশের মানুষ গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না: প্রধানমন্ত্রী

রাতেই জিরো পয়েন্ট ছাত্র-জনতার দখলে

Reporter Name
  • Update Time : Sunday, November 10, 2024,
  • 223 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।।

রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাতেই জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকেই পল্টন, প্রেসক্লাব, জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করেছেন তারা।

আজ শনিবার রাতেই জিরো পয়েন্ট ঘিরে অবস্থান নিতে দেখা গেছে গণঅধিকার পরিষদ, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের। তারা জানিয়েছেন, হাজারো মানুষকে হত্যাকারী, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে কোনো কর্মসূচি করতে পারবে না।

আওয়ামী লীগ প্রতিবিপ্লবের সুযোগ খুঁজছে জানিয়ে তারা আরও বলেন, ছাত্রজনতা জীবন দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে। কোনো প্রতিবিপ্লবেই আর কাজ হবে না।

গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগ একটা ম্যাসাকার করতে চায়। এই দলটা একটা সাইকোপ্যাথের দল। আমরা এখানে আছি। দেখতে চাই তাদের মাথায় কত বিষ। তাদের লেজে কত বিষ। মাথা থেকে পা পর্যন্ত পিটিয়ে তাদের বিষ নামানো হবে। জুলাই অভ্যুত্থানে খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারবে না।’

এদিকে রাত সাড়ে ১১টার দিকে স্বেচ্ছাসেবক দল পল্টন থানার নেতাকর্মীদের স্ট্যাম্পসহ মিছিল করতে দেখা গেছে। মিছিলটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় কার্যালয় ভাঙচুরের চেষ্টা করতে দেখা গেছে। পরে কার্যালয়ের সামনে থেকে ঘুরে নূর হোসেন চত্বরে ‘হই হই রই রই, শেখ হাসিনা গেলি কই’, ‘ফ্যাসিবাদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা থানায় ভর’-প্রভৃতি স্লোগান শোনা গেছে।

উপস্থিত নেতাকর্মীরা বলছেন, তারা সারা রাত জিরো পয়েন্টে অবস্থান নিয়ে থাকবেন যেন আওয়ামী লীগের কোনো নেতা কর্মী জিরো পয়েন্টে আসতে না পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি