ঢাকা   ০৭:০১:১৩ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ‘মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে’ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প-শি-পুতিন খাদ্যশস্যের ঘাটতি নেই, কৃতিত্ব কৃষক-কৃষিবিজ্ঞানীদের: রাষ্ট্রপতি দেশের মানুষ গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না: প্রধানমন্ত্রী হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩৩৬ মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2026,
  • 2 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ ধাপের আয়োজনের কবে কোনটিতে ভোট হবে, তার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকা অনুসরণ করে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

তৈরি করা তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ করা হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ভোট ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ভোট ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি