• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, বিল-নদীতে দীর্ঘ নৌভ্রমণের হাতছানি মেঘনায় একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক মামলা ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব দুদক গড়ার প্রত্যয় সচিবের

কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ

নিজস্ব সংবাদ দাতা / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

 

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।।

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষে ২ শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের শিক্ষার্থী বোরহান উদ্দিন (২১) ও ফয়সাল (২৭)।

প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে শনিবার বিকালে শহরের গভ. মডেল গার্লস হাই স্কুল মাঠে একটি সভার আয়োজন করা হয়। সেখানে শহর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত হয়।

সভার এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বোরহান ও ফয়সালকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে দুই জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন