• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

শহীদ নাফিজের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ নাফিজের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌছে দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ” আমরা বিএনপি পরিবার” এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শনিবার দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে শহীদ নাফিজের যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দলটি।

এ সময় বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেচছেন। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামি দিবের ভবিষ্যতেকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে। এক পরিবারের রাজত্ব কায়েম করেছিলো।

নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনো তেনো ভাবে টিকে থাকতে সবরকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজির হারুনদের মতো লোক তৈরি করে গুলি করে হত্যা করেছে। নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না, মানুষের নয্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ মুগ্ধদ আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন।

এসময় নাফিজের মা, হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহীদ হন সেখামে নাফিজ চত্ত্বর ঘোষণার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডা: জাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডা: তৌহিদ আওয়াল, যুগ্ম সম্পাদক মোঃ হাসনাইন নাহিয়ান সজীব সহ বনানী থানা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন