• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
oplus_2

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) একত্রিশবার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, গণ অধিকার পরিষদ, মেঘনা উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচী মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ, বিভিন্ন প্রদর্শনী শেষে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস , সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী সাব্বিনা মাফুজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, যুদ্ধকালীন কমান্ডার আব্বাসউদ্দীন, মুক্তি যোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কামাল উদ্দিন, ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলামসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবার বৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন