• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

 

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিগত সরকার সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করেছে। আগে তারা টাকা পাঠিয়েছে, পরে তারা টাকার পেছনে সেখানে গিয়ে হাজির হয়েছে।’ আজ সোমবার সকালে দিনাজপুরের বীরগঞ্জে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

 

আমিরে জামায়াত বলেন, ‘সাড়ে ১৫ বছর আমরা রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারিনি, সে পতন ঘটিয়ে যে সন্তানেরা আজ আমাদের স্বাধীনতা এনে দিল, এ দেশের মানুষকে মুক্ত পরিবেশ তৈরি করে দিল, তাদের ধন্যবাদ জানাই।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘যে যুবকেরা আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই যুবকদের সম্মানিত করতে তাদের হাতে আগামীর বাংলাদেশ শুধু জামায়াত না, দেশবাসী তুলে দিতে চায়।’

 

বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাহাবুবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম কাউসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার সহসভাপতি রাশেদুন্নবী বাবু, সহকারী সেক্রেটারি এস এম হাদীউজ্জামান, বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মন্জুরুল ইসলাম প্রমুখ।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের দলীয় প্রার্থী, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা উত্তরের আমির সড়ক দুর্ঘটনায় নিহত মাওলানা খোদা বখসের কবর জিয়ারত ও মরহুমের স্বজনদের সঙ্গে দেখা করেন।

জামায়াতের আমির সকালে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে অংশগ্রহণ শেষে বীরগঞ্জের উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন