• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে  বিশাল মিছিল জাতীয় সংসদ ভবনে মির্জা ফখরুলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ মেঘনায় মাদকসহ বিভিন্ন মামলায় ৩ ব্যক্তি গ্রেপ্তার দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার গ্রেপ্তার আসামিকে বাদীর মারধরের অভিযোগ নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩ রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে প্রত্যাহার

নিজস্ব সংবাদ দাতা / ২৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বদলি করেছে। তাকে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে স্থানান্তর করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই বদলি করা হয়। আদেশে সচিবালয় নিরাপত্তা বিভাগের নতুন ডিসি হিসেবে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর বলে উল্লেখ করা হয়।

এদিকে, ২৫ ডিসেম্বর রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ফলে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার এবং আসবাব পুড়ে যায়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়ন নিহত হন, যিনি আগুন নেভানোর কাজে ট্রাকচাপায় মৃত্যুবরণ করেন। সরকারের পক্ষ থেকে আগুনের কারণ অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ তদন্ত কমিটি গঠন করেছে এবং প্রয়োজনে আলামত বিদেশেও পাঠানো হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন