• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাদেরসহ ৭ নেতার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ৪ আগস্ট যুক্তিতর্ক উখিয়ায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী মাদকমুক্ত কাইচাইল গড়ার অঙ্গীকার মোক্তার হোসেন কবিরের, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় স্কাউটিং করি, সুন্দর বিশ্ব গড়ি: হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

রমিজ উদ্দিন লন্ডনীর সাথে সেলিম ভুইয়ার ভুল বুঝাবুঝির অবসান করতে হবে : জালাল আহমেদ

নিজস্ব সংবাদ দাতা / ১১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মেঘনা প্রতিনিধি।।

বিএনপির সাংগঠনিক সম্পাদক( কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া সাহেবের যারা মেঘনার বিএনপিতে থেকে বিরোধিতা করেছেন তাদের নেতৃত্ব দিয়েছেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী।সেলিম ভুইয়াকে এমপি বানাতে হলে আমি সহ আপনারা সবাই মিলে দুই নেতার বিরোধের অবসান করতে হবে। তবে যারা আওয়ামী লীগের দোসর তাদেরকে দলে পুনর্বাসন করা যাবেনা। কথা গুলো বলেছেন মেঘনা উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি জালাল আহমেদ জামান। আজ ১৫ জানুয়ারি (বুধবার) উপজেলার নিজ গ্রাম রাধানগরে সুধীজনদের দেওয়া সংবর্ধনায় এ কথা বলেন। জালাল আহমেদ বলেন রমিজ উদ্দিন লন্ডনীকে তার নিজের ভুলের কারণে দল বহিষ্কার করেছে কিন্তু দলে তার অনেক ত্যাগ,শ্রম, দেওয়া আছে আমরা রমিজ উদ্দিন লন্ডনীকে অবমুল্যায়ন করতে চাইনা। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, দক্ষিন কান্দি গ্রামের সুরুজ মিয়া মেম্বার, গোবিন্দ পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সেলিম রেজা, সাংবাদিক আব্দুল মালেক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম কানন, সাবেক ছাত্র নেতা আব্দুল কাদের সহ উপজেলার বিভিন্ন এলাকার জালাল ভক্তরা। জালাল আহমেদ বলেন আমি মাঝে মাঝে আমেরিকা যাবো, আসবো, তাতে সমস্যা কোথায়? আপনারা বলেন আমি বসন্তের কোকিল! আওয়ামী লীগের সাথে মিলে আমার দলের লোকজন যখন আমাকে তাড়িয়ে দিলেন? তিনি সর্বশেষ বলেন সেলিম ভুইয়াকে এমপি বানাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর সেলিম ভুইয়া সহ আপনারা যারা দলে আছেন আমাকে যদি সভাপতি অথবা সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন তাহলে ইনশাআল্লাহ আওয়ামী ফ্যাসিস্টদের মেঘনায় ঠাই হবেনা এবং দলের জন্য একাগ্রচিত্তে কাজ করবো। এর আগে জালাল আহমেদকে ঢাকা – চট্রগ্রাম মহাসড়ক ভাটের চর থেকে প্রায় ৮০ টি বাইকে দুজন ব্যাক্তি সহ দুটি হায়েসে জালাল আহমেদ এর ভক্তরা শোভাযাত্রা দিয়ে নিয়ে আসেন উপজেলা চত্বর পরে নিজ গ্রাম রাধানগর।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন