• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঁচবিবিতে এমপি ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ জয়পুরহাটে ৩৩ বিএনসিসির ক্যাম্পিং, অংশ নিচ্ছেন ৩০০ ক্যাডেট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নোবিপ্রবিতে বহিরাগতদের নিয়ে হামলা ও শোডাউনের অভিযোগ ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটে স্বাস্থ্যসেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ নোবিপ্রবিতে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয় সভায় সংসদ সদস্যকে সংবর্ধনা যশোরে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত

কুমিল্লায় স্বর্ণের দোকানের ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ১, আটক ১

নিজস্ব সংবাদ দাতা / ৩২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

 

কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদেরকে প্রতিরোধ করতে এসে মোশারফ হোসেন নামে পার্শ্ববর্তী এক দোকানি ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন অপরদিকে স্থানীয়রা এক ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে ডাকাতির এ ঘটনা ঘটে। স্বর্ণের দোকানটির মালিক রবীন্দ্র দত্ত বলে জানা গেছে।

এদিকে, ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কায়সার নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ডাকাত কায়সার রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকার আবুল বাশারের ছেলে।

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ একটি সশস্ত্র ডাকাত দল স্বর্ণালঙ্কারের ক্রেতা সেজে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে। তারা দোকানিকে ক্রয়ের কথা বলে সব স্বর্ণালঙ্কার বের করতে বলে। স্বর্ণাঙ্কার বের করার একপর্যায়ে দোকানি ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী মোবাইল ফোনের দোকানি মোশারফ হোসেন বিষয়টি টের পান। এতে তিনি অন্যান্যদের সাথে নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালান। এ সময় ডাকাতরা গুলি ছুঁড়লে মোশারফ হোসেন গুরুতর আহত হন।

ডাকাতরা পালানোর সময় বাজারের লোকজনের ধাওয়ায় এক ডাকাতকে জনতা আটক করেছে এবং অপর ডাকাতরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। গুলিতে আহত মোশারফ চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রামের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, এক ডাকাতকে আটক করা হয়েছে। অপর ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন