• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

আজ মেঘনা উপজেলা বিএনপির কাউন্সিল, প্রধান অতিথি রিজভী

নিজস্ব সংবাদ দাতা / ২৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

আজ শনিবার কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। উপজেলার মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

 

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

 

প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, মেঘনার কৃতি সন্তান,কুমিল্লা -২(হোমনা -মেঘনা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সেলিম ভুইয়া। কাউন্সিল ঘিরে পুরো উপজেলায় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা অধির অপেক্ষায় রয়েছেন কে হবে এই উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক। কাউন্সিলকে সফল করতে সপ্তাহ ব্যাপী কুমিল্লা উত্তর জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা গত এক সপ্তাহজুড়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, কাটিয়েছেন নির্ঘুম রাত। উপজেলার প্রবেশ পথ থেকে শুরু করে সভাস্থল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে দৃষ্টিনন্দন তোরণ, ফেস্টুন, ব্যানার পোস্টার লাগিয়েছেন।

তৈরি করেছেন দৃষ্টিনন্দন মঞ্চ।মঞ্চ ঘিরে টাঙানো হয়েছে পদ পদবি পাওয়ার লেখা সম্বলিত প্রতিদ্বন্দ্বীদের বিভিন্ন রংবেরঙের ফেস্টুন ব্যানার। সম্মেলনের প্রথম অধিবেশন সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ১ টা পর্যন্ত চলবে। দুপুরের খাবার বিরতির পর পর শুরু হবে দ্বিতীয় অধিবেশন। বড় বাজেটের এই সম্মেলনে লোকসমাগম হবে প্রায় ৬ থেকে ৭ হাজার। দীর্ঘ দেড় যুগ পর বিএনপির এই সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কুমিল্লা উত্তর জেলা নেতৃবৃন্দ সহ উপজেলার সিনিয়র নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন