ঢাকা   ১১:৫৩:২৯ পিএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্লট জালিয়াতিতে শেখ পরিবারের ৬ মামলার চার্জশিট অনুমোদন

Reporter Name
  • Update Time : Monday, March 10, 2025,
  • 159 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের ৬ মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।

প্রথম কোন দুর্নীতির মামলায় শেখ পরিবারের সদস্যরা বিচারের মুখোমুখি হতে হচ্ছে। চার্জশিটে আসামির তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন।

জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় গত জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ ১৪ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি