https://bindubanglatv.com/
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) তিনি মন্দিরে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তারেক রহমানের পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক পোস্টে জানানো হয়।