• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ইকোনমিক জোনের ভেতরেই চুরি, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন কাইচাইল ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বর মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষ, চাঁদা দাবির অভিযোগ, উভয় পক্ষের থানায় এজাহার ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড বাকেরগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাক্টরের পেছনে ছুটে চলা শৈশব পাঁচবিবিতে জুলাই আন্দোলনের শহীদ বিশাল সরকারের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন জুলাই যোদ্ধা সংগঠনের ১০ দফা দাবি; কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় আহত যশোর জেলা সমন্বয়ক বাহুবলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত, আহত ২

এলডিসি থেকে উত্তরণ পেছাতে জাতিসংঘে আবেদন করবে সরকার

নিজস্ব সংবাদ দাতা / ৩১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।

২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের। তবে প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ভুয়া তথ্যের ভিত্তিতে এলডিসি উত্তরণের অবেদন করা হয়েছিল। তাই মুখ্য সচিবকে প্রধান করে উত্তরণ অগ্রগতি মূল্যায়ন কমিটি করা হয়েছে। কমিটি জাতিসংঘের কাছে সময় পিছিয়ে দেওয়ার আবেদন করবে।মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে তার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে মন্ত্রণালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্যে দিয়ে যাচ্ছে। যা এর আগে কখনো হয়নি। তৎকালীন সরকার ভুয়া তথ্যের ভিত্তিতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের আবেদন করেছিল। তাই মুখ্য সচিবকে প্রধান করে উত্তরণ অগ্রগতি মূল্যায়ন কমিটি করা হয়েছে। কমিটি জাতিসংঘের কাছে সময় পিছিয়ে দেওয়ার আবেদন করবে।

তিনি আরও বলেন, অর্থ পাচার সহজে রোধ করা সম্ভব। দেশ থেকে কোথায় কী যাচ্ছে তার হিসাব স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা হলে পাচার বন্ধ হবে। তাছাড়া বাজেটে ঋণ ব্যবস্থাপনা চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। ড. ইউনূসের সুনামের ওপর ভিত্তি করে বেশ কিছু দেশ টাকা ফিরিয়ে দেওয়ার আগ্রহ জানিয়েছে


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন