• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ান,সন্ত্রাসী ইসরাইলকে বয়কট করুন

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার মেঘনা উপজেলায় বিক্ষোভ সমাবেশে বক্তারা  বলেন মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ান,সন্ত্রাসী ইসরাইলকে বয়কট করুন ।

 ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে, মজলুম গাজ্জাবাসী আহুত হরতালের সমর্থনে আজ বিকাল ৩ টায় মেঘনা মানিকারচর হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়  এ সময়  বক্তারা এ কথা বলেন। অপরদিকে পৃথকভাবে জামায়াতে ইসলামী মেঘনা শাখা বিক্ষোভ মিছিল করেছে।

মেঘনা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি সুলতান মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা  চেয়ারম্যান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তাজুল ইসলাম,  ইসলামী আন্দোলন মেঘনার সভাপতি মাওলানা আখতার হোসেন আতিক, গণধিকার পরিষদের সভাপতি জনাব মোখলেসুর রহমান ,  মাওলানা অলিউল্লাহ সিরাজী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, ওলামা দলের   সভাপতি সাইফুল্ল বাহার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, আহবায়ক সোলাইমান, সেক্রেটারি আন্দোলন বাংলাদেশ মেঘনা উপজেলা শাখা জনাব মাহবুবুল আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাদিমুজ্জামান,  সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন উপজেলা শাখা মোহাম্মদ ডালিম মিয়া প্রধান।সমাবেশ পরিচালনা করেন আবু মুসা আশরাফী। সভাপতির বক্তব্যে  মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, ইজরাইল একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র।  ফিলিস্তিনে মুসলিম গণহত্যা প্রমাণ করে ইসরাইলের ভিতরে কোন মানবতা নেই তারা পশুর চেয়েও খারাপ। বর্তমান পৃথিবীর জন্য ইসরাইল ক্যান্সার স্বরপ এখনই তাদের চিকিৎসা না হলে সার পৃথিবী ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে।

সমাবেশে নেতৃবৃন্দ গাজার মুসলমানদের পাশে দাঁড়াতে এবং ইসরাইলকে বয়কট করে তাদের পণ্য বর্জনের জন্য বিশ্বের সকল মুসলমানদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন