• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি মেঘনায় মাদক নির্মূলে কঠোর বার্তা, জিরো টলারেন্সের ঘোষণা নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন শরণখোলায় ভুয়া এমবিবিএস ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা সেবা, দুদকের অভিযান

ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহবস্থান আমাদের কাম্য

নিজস্ব সংবাদ দাতা / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ডেস্ক রিপোর্ট।।

 

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কুমিল্লা – ২ (হোমনা -মেঘনা) সংসদীয় আসনে জামায়াতে মনোনীত প্রার্থী  নাজিমুদ্দিন মোল্লা নিজের ফেসবুকে লিখেছেন ”  ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহবস্থান আমাদের কাম্য ” নাজিমুদ্দিন মোল্লা যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো —-

আমাদের দেশ বাংলাদেশ। এদেশে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ বাস করে। আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তিপূর্ণ সহবস্থান সকলেরই কাম্য। এ লক্ষ্যে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে বসা, মতবিনিময় করা অনেকেই পজেটিভ দৃষ্টিকোণ থেকেই দেখে থাকেন। কেহ অবশ্য ভিন্নমত পোষণ করতেই পারে।

সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে যারা প্রচেষ্টা চালায়, তাদের সে প্রচেষ্টাকে সাধুবাদ না জানিয়ে তাদের ওপর মিথ্যে অপবাদ দিয়ে কেউ কেউ মনে করে অনেক ওপরে উঠে যাবে! কিন্তু মিথ্যে অপবাদ দেয়া যে অত্যন্ত গর্হিত কাজ, এ জন্য যে তাকে দুনিয়া ও আখেরাতে কঠিন পরিণতি ভোগ করতে হবে তা তারা বেমালুম ভুলে যায়। মহান আল্লাহ বলেন,
“হে ঈমানদারগণ, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোন কোন ধারণা ও অনুমান গোনাহ।” (আল হুজরাত :১২)

মহান আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুণ। আমাদের সকল তৎপরতা তাঁরি সন্তুষ্টির জন্য কবুল করুণ। আমিন!


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন