• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

শাপলা গণহত্যার বিচার দাবিতে মতিঝিলে শিবিরের মানবপ্রাচীর

নিজস্ব সংবাদ দাতা / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের গণহত্যার বিচার দাবিতে মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার দুপুর ১২ টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত এ মানবপ্রাচীর কর্মসূচিতে বক্তারা বলেন, সেদিন রাতের অন্ধকারে নিরীহ ধর্মপ্রাণ মানুষের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। ফ্যাসিবাদের পতনের পর অন্তবর্তীকালীন সরকারের ৮ মাস পার হলেও শাপলা গণহত্যার বিচার না হওয়া দুঃখজনক।

অবিলম্বে শাপলা চত্বরে গণহত্যায় জড়িত পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী সহ সবার বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলন করে দাবি আদায় করা হবে।

মানবপ্রাচীরে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সিবগাতুললাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, ফয়জুল ইসলাম, মাহমুদুল ইসলাম, আবু মুসা, ঢাবি সেক্রেটারি মহিউদ্দিন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি আশিকুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি সালাহউদ্দিন মাহমুদ ও, উত্তর সভাপতি আনিসুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন