• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সন্দেহের উদ্রেক হয়েছে: আমীর খসরু

নিজস্ব সংবাদ দাতা / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সন্দেহের উদ্রেক হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যদি একটি ক্ষুদ্র অংশের স্বার্থ রক্ষার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষুদ্র অংশের স্বার্থ রক্ষার জন্য আগামী দিনে যে এদের (অন্তর্বর্তী) অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে—সেটাতে এখন সন্দেহের উদ্রেক সৃষ্টি হয়েছে মানুষের মনে।’

আজ রোববার চট্টগ্রামের বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, ‘নব্বই শতাংশের অধিক দল ডিসেম্বরে নির্বাচনের কথা বলছে এবং এটা বলার পেছনে অনেকগুলো যৌক্তিক কারণ আছে। সেটা হচ্ছে যে আমাদের সংস্কার কর্মগুলো প্রায় শেষ হয়ে গেছে। ঐকমত্যের দিকে আমরা চলেছি। কারণ, আমরা সবাই স্বীকার করি যে ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে। ঐকমত্য হতে আর সর্বোচ্চ ১৫ দিন থেকে এক মাস লাগার কথা। সুতরাং সেটা সংস্কারের কাজ শেষ। এরপরে আছে বিচারের কথা। বিচার বিভাগ বিচার করবে, সরকার তো বিচার করবে না। এর মধ্যে অনেককে বিচারের আওতায় আনা হয়েছে। যারা বাকি আছে আরও ছয় মাস বাকি আছে, তাদের আওতায় আনা হোক। যাদের তারা আনতে পারবে না, বিএনপি নিশ্চিতভাবে তাদের বিচারের আওতায় আনবে। কারণ, শেখ হাসিনার হাতে বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ডিসেম্বরের পরে নির্বাচন কী জন্য যাবে? কোন যুক্তিতে যাবে? একটা ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে এটা করা হয়েছে কি না—এমন প্রশ্ন এখন জেগেছে। যদি সেই ক্ষুদ্র অংশের স্বার্থ রক্ষার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষুদ্র অংশের স্বার্থ রক্ষার জন্য আগামী দিনে যে এদের (অন্তর্বর্তী) অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটাতে এখন সন্দেহের উদ্রেক সৃষ্টি হয়েছে মানুষের মনে। সুতরাং, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। এটাই আমাদের অবস্থান।’

আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, সেটা আমাদের ধারণ করতে হবে, বুঝতে হবে এবং সেটা বুঝে আমাদের রাজনীতি সামনের দিকে নিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন