• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কাদা-জলে নাকাল ২ লাখ মানুষ: কটিয়াদীর জালালপুর সড়ক যেন এক মরণফাঁদ ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন উখিয়ায় ড্রামভর্তি ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরার ফিংড়ি এতিমখানার পানি নিষ্কাশনের সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ ফুলকুঁড়ি থিয়েটারের ৩০তম বর্ষপূর্তি ও ফল উৎসব জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মেঘনায় মিম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, থানা ঘেরাও ও ঝাড়ু মিছিল টানা বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: নারী-শিশুসহ ৮ জনের মর্মান্তিক মৃত্যু খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরাইলের আগামীর বাংলাদেশ গড়বে শিশুরাই: জুবাইদা রহমান আমির-গৌরীর বিয়েতে ৩ সন্তানের উপস্থিতি, রিনা-কিরণকে ঘিরে ধোঁয়াশা

মেঘনায় আওয়ামী লীগ নেতা হলেন বিএনপির সভাপতি

নিজস্ব সংবাদ দাতা / ১৬১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের ১ং ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মিয়া একই ওয়ার্ডের বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১৭ জুন বড়কান্দা ইউনিয়ন পরিষদে ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির সভায় তিনি এ পদবি দিয়েছেন। এতে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ ও উত্তেজনা। স্থানীয় নেতাকর্মীরা বলেন যাদের কারণে বিগত দিনে অত্যাচারিত, নিপিড়ীত হয়েছি তারাই এখন পদ পদবি পাচ্ছেন। স্থানীয় নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আবেদন জানান বিএনপিতে অনেক যোগ্য নেতা আছে যাকে পছন্দ হয় তাকেই পদ দিন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীকে নয় এতে আমাদের আত্মা কষ্ট পায় এবং দলের প্রতি সাধারণ মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সি, যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার,উপদেষ্টা আব্দুল মালেক, ইউনিয়ন সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক মমিন মেম্বার সহ স্থানীয় নেতৃবৃন্দ। আব্দুল অদুদ মুন্সি সকলের উপস্থিতিতে মান্নান মিয়াকে সভাপতি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন