• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মেঘনার গোবিন্দপুর ইউনিয়নে সামাজিক বিপর্যয় ঠেকাতে কার্যকর উদ্যোগ জরুরি

নিজস্ব সংবাদ দাতা / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের হাট, ঘাট, মাঠে সাম্প্রতিক সময়ে নানাবিধ সামাজিক অস্থিরতা ও বিপর্যয়ের আলামত স্পষ্ট হয়ে উঠছে। তুচ্ছ বিষয়কে বড় করে দলবেঁধে উপস্থাপন করা, মব সৃষ্টি করে অবৈধ পন্থায় অর্থ রোজগারের পথ তৈরি করা, মাদকাসক্তি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা এবং স্থানীয় রাজনীতির নেতিবাচক প্রভাবের কারণে সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত। সমাজের ভেতর একটি উদ্বেগজনক অবক্ষয়ের ধারা গড়ে উঠেছে, যা আগামী দিনে আরও বড় সংকটে রূপ নিতে পারে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দকে সমন্বিত ভূমিকা পালন করতে হবে। স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম চালু করা, কিশোরদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়ানো, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং পারিবারিক বন্ধন মজবুত করতে কমিউনিটি সভা আয়োজনের উদ্যোগ নিতে হবে।

বিশেষ করে গোবিন্দপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সামাজিক নজরদারিমূলক ‘সিভিল টাস্কফোর্স’ গঠন করে মাদক, গ্যাং কালচার ও সামাজিক অপরাধ ঠেকাতে পারিবারিক এবং প্রশাসনিক সমন্বয় গড়ে তুলতে হবে।একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়তে হলে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি, নতুবা গোবিন্দপুরের সামাজিক অবক্ষয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন