• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভাইরাল ভিডিও ঘিরে শেহনাজকে নিয়ে প্রেমের গুঞ্জন জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কওমি দলগুলো? সরকারিভাবে হজে যেতে থাকছে দুই প্যাকেজের সুযোগ যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

নিজস্ব সংবাদ দাতা / ৩২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

ডেস্ক রিপোর্ট।।

সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন। গত শনিবার ও রোববার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে যোগ দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।

মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে। যদিও গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, সঠিকভাবে সেবা প্রদান করলে কারও কোনো সমস্যা হবে না।

এনবিআর সূত্রে জানা গেছে, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ তার পদত্যাগ দাবিতে শনিবার (২৮ জুন) থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ কর্মসূচিতে সারা দেশ থেকে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী যোগ দেন।

আন্দোলন থামাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সেবাকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে রোববার (২৯ জুন) রাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ঐক্য পরিষদ। আর রোববারই ঐক্য পরিষদের সভাপতি-সহসভাপতিসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সরকারের রাজস্ব ক্ষতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের ঘোষণা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবারও আন্দোলনে সামনের সারিতে থাকা এনবিআরের তিন কর্মকর্তাসহ আরও পাঁচ কর্মকর্তার অনুসন্ধানের কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় দুদক। এবার গত শনি ও রোববার কর্মসূচিতে উপস্থিত থাকার কারণে রাজস্ব ক্ষতির অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন