• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি

নিজস্ব সংবাদ দাতা / ১০৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বিপ্লব সিকদার :

কুমিল্লার মেঘনা উপজেলার সোনার চর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিকট থেকে প্রশংসাপত্র নিতে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকাবাসী।

অভিযোগের সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন বলেন, “উন্নয়ন ফান্ডের জন্য এই অর্থ নেওয়া হয়, এ বিষয়ে বিদ্যালয়ের রেজুলেশনও রয়েছে। শুধু আমরা নয়, উপজেলায় প্রায় সব বিদ্যালয়ই এই অর্থ নিচ্ছে।”

তবে অভিযোগটি নিয়ে প্রশাসনের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অনেকে বলছেন, সরকারি সনদপত্রের জন্য অতিরিক্ত অর্থ আদায় শিক্ষা প্রতিষ্ঠানে বৈধ নয়। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন