• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

ইসিকে ধন্যবাদ জানিয়ে মেঘনায় বিএনপির সভা

নিজস্ব সংবাদ দাতা / ২৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন পুনর্বিন্যাস করে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছে স্থানীয় বিএনপির(একাংশ) ।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলার মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় নেতারা ২০২৩ সালের ডামি নির্বাচনের নামে অবৈধ আসন বণ্টন বাতিল হওয়ায় স্বস্তি প্রকাশ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী বলেন, ‘এই আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন টানা তিনবার মন্ত্রী নির্বাচিত হয়েছেন। কিন্তু স্বৈরাচারী সরকার তাকে পরাজিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মেঘনাকে হোমনার সঙ্গে সংযুক্ত করেছিল।বিএনপিকে চিরতরে আসনটিকে হারিয়ে দেওয়ার স্বরযন্ত্র হিসেবেই তৎকালীন সময় ফ্যাসিস্ট সরকার মেঘনাকে হোমনার সাথে সংযুক্ত করে। সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং কুমিল্লা-১ আসন আবার দাউদকান্দি-মেঘনায় ফিরে এসেছে, যা আমাদের জন্য গর্বের।’
এ সময় মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, প্রফেসর শহিদুল ইসলাম, সাবেক মহিলা দল নেত্রী দিলারা শিরিন ও যুবদল নেতা আতাউর রহমান ভূঁইয়া, প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন