• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদ দাতা / ৫৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মেঘনা প্রতিনিধি।। 

কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার বিকেলে (২০ আগষ্ট)দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

 

কর্মসূচিতে আলোচনা সভা, র‍্যালী,কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট সাইফুদ্দিন রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব আকিল মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ শ্রম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন কাদের। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তালেব, আল আমিন চৌধুরী (মেঘনা উপজেলা টিম লিডার), মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুদ্দিন মিন্টু, জালাল আহমেদ, সাফিজুল ইসলাম আনোয়ার হোসেন, রহিম মেম্বার, হাসান মোল্লা সজিব ভুইয়া,রেজাউল করিম, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন