• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান

নিজস্ব সংবাদ দাতা / ৫২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা জেলার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট সংক্রান্ত গণশুনানি আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে বাংলাদেশ নির্বাচন কমিশনে । নির্বাচন কমিশন এ আয়োজনের মাধ্যমে নাগরিকদের মতামত গ্রহণ করবেন। খসড়া তালিকার পক্ষে ও বিপক্ষে কয়েকশত আবেদন জমা পড়েছে, যা বিশেষ করে মেঘনা উপজেলায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, উভয় পক্ষের সমর্থকরা কমিশনের ভিতরে এবং বাইরের এলাকায় অবস্থান নিতে পারেন, যা সংঘাতের সম্ভাবনা বাড়িয়েছে। সচেতন মহলের মন্তব্য, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য যাচাই করা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

অতীতের অভিজ্ঞতা অনুযায়ী, পতীত সরকারের আমলে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে রাজনৈতিক সংঘাতের নজির রয়েছে। বিশেষজ্ঞরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন, গণশুনানি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা বা নৈরাজ্য সৃষ্টি না হয়।

সূত্রের তথ্যমতে, পক্ষে-বিপক্ষে রাজনৈতিক কর্মী ছাড়াও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করবেন। এতে আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকও উপস্থিত থাকবেন। স্থানীয়রা আশা করছেন, প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে গণশুনানি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন