ঢাকা   ০৯:২৪:৫৪ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ

Reporter Name
  • Update Time : Saturday, August 23, 2025,
  • 687 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

মেঘনা প্রতিনিধি: মেঘনা উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ মাওয়া পদ্মার তীরে এক বিশেষ ইলিশ ভোজের আয়োজন করেছেন।

এই আয়োজনে উপস্থিত ছিলেন সোলেমান, সাইফুল, রমজান, সাব্বির, মেহেদী, শৈশব, রাসেল, সজিব, ফারহানসহ মেঘনা উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতা-কর্মী।

মাওয়া পদ্মার প্রাকৃতিক পরিবেশে মিলিত হয়ে নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে রাজনৈতিক মতবিনিময় ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার সুযোগ পান।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন,

> “ভাইদের কাছ থেকে যে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা আমি পাই তা আমার রাজনৈতিক জীবনে সবসময় অনুপ্রেরণা যোগায়। আমাদের এই বন্ধন যেন আজীবন অটুট থাকে—সকলের দোয়া চাই।”

 

নেতৃবৃন্দও এই মত প্রকাশ করেছেন যে, এ ধরনের সমাবেশ তাদের মধ্যে সহযোগিতা ও ঐক্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি