• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

দুদকের অভিযানে ধরা পড়ল সরকারি দপ্তরে অনিয়ম

নিজস্ব সংবাদ দাতা / ২২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বিপ্লব সিকদার।।

দুদক দেশের তিন জেলায় পৃথক অভিযানে সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতির চিত্র উন্মোচন করেছে।২৬ আগষ্ট (মঙ্গলবার) পৃথক অভিযান পরিচালনা করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক ও ডেইরী ডেভেলপমেন্ট প্রজেক্ট-এ দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে নথিপত্র সংগ্রহ করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রির সময় ঘুষ আদায়ের অভিযোগে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।সিলেটের বিয়ানীবাজার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার না পাওয়া, ওষুধ সরবরাহে অনিয়ম এবং অ্যাম্বুলেন্স চালকের নিয়মভঙ্গসহ নানা অনিয়মের তথ্য উঠে এসেছে।তিনটি অভিযানের প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দুদক কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন