• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

ক্ষমতায় গেলে রাজনৈতিক পরিবর্তন আনবে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ দাতা / ৪৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে রাজনৈতিক পরিবর্তন ঘটবে। শুধু তা-ই নয়, এর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও হবে।

আজ সোমবার সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলটি দীর্ঘ সংগ্রাম করেছে। বিএনপি সব সময় ফিনিক্স পাখির মতো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে।

মহাসচিব বলেন, আজকের এই দিনটি বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সারা দেশের মানুষের জন্যও গুরুত্বপূর্ণ। কেননা, এই দলটির গঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, তা অনস্বীকার্য।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল। একদলীয় শাসন থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন। গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেন তিনি। পাশাপাশি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তনের মাধ্যমে অর্থনীতিতে পরিবর্তন আনেন।

মহাসচিব বলেন, ‘এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন রয়েছে, সেটা সর্বোচ্চ সুষ্ঠু করা। সংস্কার প্রস্তাবে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নেরে মধ্যে দিয়ে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার ব্যবস্থা করবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন