• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দুর্নীতিতে তথ্য গোপন নয়, জবাবদিহি জরুরি মেঘনায় সাবরেজিস্ট্রি অফিসে স্থায়ী ভবন জরুরি এখন স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও সংগঠনের দ্বৈত দায়িত্ব দলের সংকট ভার্চুয়াল প্রেসারগ্রুপের আক্রমণ সত্য সংবাদের বড় বাধা মেঘনায় ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা না নিতে তদবির করতে যান স্বেচ্ছাসেবক দল নেতা মেঘনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন করার পথ সমতল নয় মেঘনায় টপ সয়েল লুট উন্নয়নের নামে কৃষির ভবিষ্যৎ হুমকিতে মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল আলম

নিজস্ব সংবাদ দাতা / ৩৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার, ১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন।

জিয়াউল আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর কাফরুল থানা এলাকায় মো. রুস্তম নামে একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই কামরুল ইসলাম। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন মিরপুর-১০ নম্বর গোলচত্বর বেগম রোকেয়া সরণির শাহআলী প্লাজা মার্কেটের পশ্চিম পাশে বাটা শো-রুমের সামনে আন্দোলনে অংশ নেন ভিকটিম মো. রুস্তম। ঘটনার দিন বিকেলে গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার কাফরুল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

গত ৫ মার্চ চট্টগ্রাম থেকে জিয়াউল আলমকে আটক করা হয়। পরদিন রাজধানীর কাফরুল থানায় দায়ের করা জাতীয় পরিচয় পত্রের তথ্য পাচার করে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন