• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন

ঢাকায় অভিযান চালিয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৩৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সূত্র : পতাকা নিউজ

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম (৫২), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আল ইমতিয়াজ (২৮) রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা আলম (৪৫) মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের যুবলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন (৫৪), কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার (৪৫) ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ (৩১), কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগের গোপন ট্রেনিং এর ওবিটি এন্ড এসটিএম সদস্য ইসা আহমেদ (২৩), মোহাম্মদপুর থানাধীন ৩২ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৩) আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো: এরশাদুল কবির আবিদ (৪২)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহিদুল ইসলামকে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে রাত ৮টার দিকে ধানমন্ডি এলাকা থেকে আল ইমতিয়াজকে, ফাতেমা আলমকে রমনা এলাকা থেকে রাত ৯টার দিকে, আনোয়ার হোসেনকে রাত ১১টার দিকে খিলখাঁও থানার তালতলা থেকে, আব্দুল্লাহ সিকদারকে পৌনে ১১ টায় শান্তিনগর থেকে, মো. আব্দুল্লাহকে ১১ টার দিকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

আরেক অভিযানে রাত ২টার দিকে ধানমন্ডির ঝিগাতলা থেকে ইসা আহমেদ, এরপর রায়েরবাজার থেকে আব্দুর রাজ্জাককে এবং ভোর ৫টার দিকে এরশাদুল কবির আবিদকে মালিবাগ থেকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন