• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পরকিয়া: একটি সামাজিক ব্যাধি

নিজস্ব সংবাদ দাতা / ৫৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নাজমা আক্তার :

আমাদের সমাজে পরিবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বাবা-মা, সন্তান, আত্মীয়-স্বজন—সবাই মিলে পরিবার গড়ে ওঠে। পরিবারে শান্তি থাকলেই সমাজে শান্তি থাকে। কিন্তু বর্তমানে পরিবার ভাঙনের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে পরকিয়া।

পরকিয়া কী

যখন স্বামী বা স্ত্রী অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন সেটিকে পরকিয়া বলা হয়। এটি শুধু স্বামী-স্ত্রীর সম্পর্ককে নষ্ট করে না, বরং সন্তানদের জীবনকেও অন্ধকার করে তোলে।

পরকিয়ার ক্ষতি

পরকিয়ার কারণে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। অনেক সময় সংসার ভেঙে যায়। সবচেয়ে বেশি কষ্ট পায় সন্তানরা। তারা মা-বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়। ফলে তাদের পড়াশোনা নষ্ট হয়, মন খারাপ থাকে, অনেক সময় তারা খারাপ পথে চলে যায়। এতে পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়, সমাজও তেমনি অস্থির হয়ে পড়ে।

প্রতিরোধের উপায়

পরকিয়া প্রতিরোধ করতে হলে প্রথমে পারিবারিক বন্ধন মজবুত করতে হবে। বাবা-মায়ের মধ্যে ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতা থাকা জরুরি। পরিবারে ধর্মীয় ও নৈতিক শিক্ষা থাকতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই শালীনতা ও সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। স্কুলে ও সমাজে নৈতিক শিক্ষা ও কাউন্সেলিং কার্যক্রম চালু করা প্রয়োজন। এছাড়া, নারী-পুরুষ উভয়কে বোঝাতে হবে যে সুন্দর জীবন মানে শুধু জৈবিক চাহিদা পূরণ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক বজায় রাখা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন