ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট
নিজস্ব সংবাদ দাতা
/ ১০
বার দেখা হয়েছে
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
শেয়ার
নয়ন হোসেন:
চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে থাকা প্রাণিসম্পদ বিভাগের মাঠপর্যায়ের এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শতাধিক এআই টেকনিশিয়ান চাকরি স্থায়ীকরণ অথবা দৈনিক হাজিরাভিত্তিক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার দাবিতে এ অবস্থান কর্মসূচিতে অংশ নে।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সারা দেশের মাঠপর্যায়ে গবাদিপশুর জাত উন্নয়নে ৫ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন। সরকার বিভিন্ন সময়ে চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। গত ১ জুলাই থেকে এক দফা দাবিতে সারা দেশের টেকনিশিয়ানরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এক দফা দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে অবস্থান ধর্মঘটে জানান বক্তারা।
এসময় বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি সেলিম বাদশা এবং পঞ্চগড় জেলা শাখার সভাপতি আইবুল ইসলাম বক্তব্য দেন।