• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

মেঘনায় কুমিল্লা-১ আসনে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে আনন্দ উদযাপন

নিজস্ব সংবাদ দাতা / ৫৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মেঘনা প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা নির্ধারণের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেছে। এর অংশ হিসেবে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের গ্যাজেট প্রকাশে রোববার (৭ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমানের বাড়িতে বিএনপি ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং ভূরিভোজের আয়োজন হয় ।
আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন ভার্চুয়ালি মেঘনা উপজেলা বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, সলিমুল্লাহ মোহাম্মদ, জয়নাল আবেদীন সরকার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতাউর রহমান ভুইয়া,সাবেক সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, শহিদুল ইসলাম, দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, আব্দুল কাদির,মানিকারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান,সাবেক যুবদল নেতা মাহফুর রহমান মাহফুজ, যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিব মিয়াজি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শ্রম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন কাদের, ছাত্রদলের আহবায়ক সোলাইমান হোসেন,সাধারণ সম্পাদক জাকির মাহমুদ, মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক লিপি মেম্বার, সহ দলীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ সহ অন্যরা ।বক্তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনার মানুষের জীবনমান উন্নয়নে অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও রাখবেন বক্তারা বলেন মোশাররফ হোসেন স্যার মেঘনার মানুষকে শান্তিপূর্ণ থাকার আহবান জানিয়েছেন তিনি খুব শিগগিরই মেঘনায় আসবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন