• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন

মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে

নিজস্ব সংবাদ দাতা / ৪০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বিপ্লব সিকদার :

কুমিল্লা জেলার মেঘনা উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিসে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা থেকে গঠিত একটি টিম গত রোববার ছদ্মবেশে উপস্থিত হয়ে সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। অভিযানের সময় দেখা যায়, দলিল লেখকরা দলিল সম্পাদনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণ করছেন। যাচাই-বাছাই শেষে এ ধরনের অনিয়মের প্রমাণও পায় টিম।অভিযান শেষে সাব-রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট দলিল লেখকদের সতর্ক করা হয়। পাশাপাশি টিম অফিস থেকে স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, ব্যাংকে জমাকৃত চালানের কপি এবং অন্যান্য প্রাসঙ্গিক রেকর্ড সংগ্রহ করে।দুদক ও সাবরেজিষ্ট্রি অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।সূত্র জানায় সংগৃহীত রেকর্ডপত্রসমূহ পর্যালোচনা করে কমিশনের সদর দপ্তরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। আজ মঙ্গলবার এ বিষয়ে মেঘনা উপজেলা সাবরেজিস্টার (অতি: দায়িত্ব) মিলন কুমার শহিদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমি মিটিং এ আছি পরে কথা বলবো।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন