• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৩২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বারীনগর সাতমাইল বাজার, কাশিমপুর বাজার ও রামকৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ তৈয়ব আলী (২৮), পিতা মৃত কাজী মোহাম্মদ আলী, সাং বারীনগর সাতমাইল, কোতয়ালী, যশোর; মোঃ রনি হোসেন (৩৪), পিতা মোঃ জামিল হোসেন, সাং বাহাদুরপুর পশ্চিমপাড়া, কোতয়ালী, যশোর; হৃদয় লস্কর (২৫), পিতা বিশ্বজিৎ লস্কর, সাং রামকৃষ্ণপুর হিন্দুপাড়া, কোতয়ালী, যশোর এবং মোঃ তুহিন হোসেন (২৮), পিতা মোঃ আঃ সালাম, সাং মধুগ্রাম মধ্যপাড়া, কোতয়ালী, যশোর। আইনগত ব্যবস্থার অংশ হিসেবে উপপরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে আসামী মোঃ তৈয়ব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপরদিকে পরিদর্শক জনাব নাজমুল হোসেন খানের প্রসিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাঈমুর রহমান নাঈম আসামী মোঃ রনি হোসেনকে ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন। এছাড়া উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুনের প্রসিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান সরদার আসামী হৃদয় লস্করকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আসামী মোঃ তুহিন হোসেনকে ৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন