• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত বিআরটিসির ইন্সট্রাক্টর মেঘনার মেয়ে পাখি এবার বাস চালক কুমিল্লা পবিস-৩ এজিএম আমানুর রহমানকে বিদায় সংবর্ধনা লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার সাজ্জাদ হোসেন ভূঁইয়া কুমিল্লার আলোকচ্ছটা টেকসই উন্নয়নে সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-ধাওয়া-পাল্টা ধাওয়া চালকের আসনে নারী, সফলতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি

মুরাদনগরে ১৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ৫১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩টা ৫০ মিনিটে মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা মুরাদনগর থানার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নিমাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১,৯৫০ (এক হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শিল্পী আক্তার (৩৮) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত শিল্পী আক্তার হোমনা উপজেলার মনিপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ও সাহেরা বেগমের মেয়ে। বর্তমানে তিনি মুরাদনগরের নিমাইকান্দি এলাকার সরকারি হাসপাতালের পেছনে বসবাস করছিলেন।

এ ঘটনায় পুলিশ ইয়াবা জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ব্যাপারে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নম্বর-০৬, তারিখ-১৭ সেপ্টেম্বর ২০২৫) রুজু করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন