• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

জেনজির হৃদয়ে স্থান পেয়েছেন বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন

নিজস্ব সংবাদ দাতা / ৬৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বিপ্লব সিকদার :

জেনজি প্রজন্মের হৃদয়ে দৃঢ় অবস্থান তৈরি করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সন্তান।

বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের মনে দৃঢ় বিশ্বাস ও আস্থার জায়গা তৈরি করেছেন। জেনজি প্রজন্মের চিন্তা, চেতনা ও আগামী দিনের রাজনীতিতে নতুন দিশা আনতে তার নেতৃত্ব ও কর্মসূচি বর্তমানে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

ড. খন্দকার মারুফ হোসেন বিএনপির রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচার ও সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছেন। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে নেতাকর্মীদের আদর্শিক ও সংগঠিত নেতৃত্বে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

রাজপথের আন্দোলনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সম্পৃক্ত করতে উৎসাহ দিচ্ছেন ড. মারুফ। তার মতে, রাজনৈতিক ও সামাজিক চেতনার সমন্বয় ঘটলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয় তরুণ সমাজ তার এসব উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, যা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখছে।

ড. খন্দকার মারুফ হোসেন বিএনপি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। স্থানীয় তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের বিশ্বাস, দল যদি তাকে মনোনয়ন দেয়, তবে বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি।

স্থানীয় জেনজিরা জানান, “ড. খন্দকার মারুফ হোসেন শুধু একজন রাজনীতিক নন, তিনি আমাদের প্রেরণা। তার নেতৃত্বে আমরা সৃজনশীল ও ইতিবাচক সমাজ গঠনের পথে এগিয়ে যাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন