• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিশ্বে সংকট তৈরি হবে: রুবিও নিখোঁজের পর সেপটিক ট্যাঙ্কে শিশুর লাশ, গ্রেপ্তার চাচি আইসিসির পরোয়ানা কার্যকর করা নিউইয়র্ক সিটির দায়িত্ব নয়: মেয়র মামদানি জামায়াত এমপি গাজী নজরুল ইস্যুতে তদন্ত দাবি তাসনিম জারার ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে: মঞ্জু একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

মেঘনা নদীতে চাঁদাবাজির অভিযোগে দুই যুবক আটক, ৩ পুলিশ আহত

নিজস্ব সংবাদ দাতা / ৬৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় নলচর সংলগ্ন মেঘনা নদী থেকে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করেছে নৌ পুলিশ। এ সময় সংঘর্ষে নৌ পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন নলচর এলাকার রানা ও সাজ্জাদ। আহত তিন পুলিশ সদস্যের নাম জানা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, আটক রানা ও সাজ্জাদ কোনো চাঁদাবাজ নন। তারা নলচর ঘাট এলাকায় বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য ইলিশ মাছ কিনতে নদীতে গিয়েছিলেন। তখন নৌ পুলিশ তাদের আটক করে। আটক এড়াতে গেলে একপর্যায়ে ট্রলার উল্টে ডুবে যায় এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

অভিযান পরিচালনাকারী চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন বলেন, “অভিযানের সময় আমাদের ৩ সদস্য আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। চিকিৎসা ও প্রাথমিক তদন্তে ব্যস্ত আছি।”

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য মেঘনা থানায় নেওয়া হচ্ছে।

স্থানীয়রা এ ঘটনায় তদন্ত দাবি করেছেন এবং প্রকৃত ঘটনা উদঘাটনে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন