• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন

চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ৩২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫ এর অংশ হিসেবে চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের সপ্তম দিনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও নৌকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৫০ জন জেলেকে গ্রেফতার করা হয়।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর ২০২৫ খ্রি.) দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১ কোটি ৩১ লক্ষ ৬৭ হাজার ৫৫০ মিটার অবৈধ জাল, ৩৪৮ কেজি মা ইলিশ, এবং ১২টি নৌকা জব্দ করা হয়।

অভিযানে মোট ১৫টি মামলা দায়ের করা হয়—সবগুলোই মৎস্য আইনে রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ০৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জিম্মায় দেওয়া হয়, এবং ০৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

জেলার ভিত্তিতে দেখা যায়, চাঁদপুর জেলায় ০৭টি মামলা দায়ের করে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে, আর শরীয়তপুর জেলায় ০৮টি মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে।

চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের কর্মকর্তারা জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। ইলিশের প্রজনন নিশ্চিত করতে এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন