• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি  থাকছেন ড. খন্দকার মারুফ হোসেন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মেঘনা প্রতিনিধি।।

আগামী ২৮ অক্টোবর, মঙ্গলবার, বিকাল ৩:০০ টায় মেঘনা উপজেলা সদরের বাস কাউন্টার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান দিপু।

উল্লেখ্য, যুবদলের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি ইউনিয়নে টিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ইতিমধ্যে অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি গ্রহণ করেছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন