• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ডেস্ক রিপোর্ট / ৪৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় আসামি ধরার অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা করেছেন মাদক ব্যবসায়ীরা। এতে আহত হন অন্তত ৩ পুলিশ সদস্য।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরও করা হয়। এ ঘটনার পর অভিযুক্ত আসামি ও হামলায় জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নগরীর ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। এ সময় রবিনের সহযোগী একদল মাদক ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে পুলিশ এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে রবিন এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। ইট-পাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে। এছাড়াও তিন পুলিশ সদস্য আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানায়, শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রবিনের কাছে একটি ছুরি পায়। সে (রবিন) পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা দেয়। মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন