• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ-নারী বিষয়ক সম্পাদক হালিমা আক্তারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিপ্লব সিকদার / ৪১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ–নারী বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

২৪ নভেম্বর ২০২৫ তারিখে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হালিমা আক্তারকে আগে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার আবেদন পর্যালোচনা করে দল পুনরায় তাকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দল আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতে তিনি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন